
নিউজ ডেক্স : মিথ্যা মামলা দায়ের করায় খাগড়াছড়িতে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন দুদক রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডভোকেট জসীম উদ্দিন মজুমদার বলেন, “দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগে মাটিরাঙা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(গ) ধারায় মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, দীপক কান্তি চাকমা মাটিরাঙা কলেজের অধ্যাপক আবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে ভুয়া জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে সরকারি ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন কিন্তু পরবর্তীতে দুদকের তদন্তে মামলার সত্যতা পাওয়া যায়নি। যেহেতেু তিনি মিথ্যা মামলা দায়ের করেছেন তাই দীপক কান্তি চাকমার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।”

মামলাটি জেলা ও দায়রা জজ আদালত আমলে নিয়ে মামলার পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছে। দৈনিক আজাদী
Lohagaranews24 Your Trusted News Partner