
লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহছেন চৌধুরী পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার মোস্তাক আহমদ, আনিসুর রহমান, কবির লিডার, আমিন শরিফ, বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগ নেতা লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুদ্দিন মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম ও মো. আফনান।

এছাড়া ত্রাণ বিতরণকালে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner