
নিউজ ডেক্স : বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছে স্বাস্থ্য বিভাগ। যা আগামী ৩১ ডিসেম্বর থেকে কর্যকর হবে। বুধবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা ছিল। তা এখন ৩০০ টাকা ধার্য্য করা হয়েছে। আগামীকাল থেকে কার্যকর হবে।
এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner