
নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কামাল উদ্দিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner