
নিউজ ডেক্স: ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই স্থানে বগি রেখেই ছেড়ে এসেছে ট্রেনটি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

এদিকে, কক্সবাজার রেললাইনে বগি আটকে থাকায় বর্তমানে এই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেনও আটকে গেছে।
রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner