
নিউজ ডেক্স : চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ভুজপুর থানার কোটবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।

তিনি জানান, কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় র্যাবের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner