
নিউজ ডেক্স : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে সততার পুরস্কার দিয়েছেন। আমি চাইব অতীতের মতো আগামীতেও সৎ ও আদর্শকে ধারণ করতে। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেইপিজেড মাঠে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, সাবেক সহ সভাপতি অ্যাড. জসিম উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এতে আরো উপস্থিত ছিলেন সাবেক নারী সাংসদ চেমন আরা তেয়ব, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী প্রমূখ।
Lohagaranews24 Your Trusted News Partner