
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় মালবাহী ট্রলির (পাওয়ার ভ্যান) সাথে ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষের ৬ জন আহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দরবেশহাট ডিসি সড়কে ইউনিয়নের এম.চর হাট বাজারের পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আবু হায়াত (১৭), আল আমিন (১৮), মো. আরাফাত (২০) ও সুজন (২১)। আহত অন্য দুই জনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কেয়াজুপাড়া বাজারমুখি মালবাহী ট্রলির সাথে বিপরীত যাত্রীবাহী ব্যাটারি চালিত রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলি ও রিক্সায় থাকা ৬ জন আহত হয়েছেন। স্থানীয় তাদেরকে উদ্ধার করে এম.চর হাট বাজারে চিকিৎসাসেবা দেন। ধারণা করা হচ্ছে, মালবাহী ট্রলির বেপরোয়া গতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতদের বর্তমান অবস্থা বা কোথায় চিকিৎসাসেবা নিচ্ছেন সে ব্যাপারে জানাতে পারেননি তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner