
নিউজ ডেক্স : যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার (১১ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। গত ১ মে ১০ দিনের সফরে লন্ডন গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Lohagaranews24 Your Trusted News Partner