
নিউজ ডেক্স : মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পানবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মে) ভোর পৌনে ৬টার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াহিদ (২৪) ও রুবেল (২২)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ‘সকালে সোনাপাহাড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি পানবোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপারের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner