
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ ফেব্রুয়ারী) রাতে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনে সংসদ সদস্যদের কন্ঠ ভোটে তিনি সদস্য নির্বাচিত হয়েছেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে কন্ঠভোটে প্রস্তাবটি সর্ব সম্মতি ক্রমে পাশ হয়। শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার ও চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner