
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ১৭ আগষ্ট রাত ১২টায় ৪ হাজার পিচ ইয়াবাসহ বহিরাগত দু’ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারও (ঢাকামেট্টো-গ-২২-৪২০৯) আটক করা হয়।
আটককৃতরা হল ফেনী জেলার ছাগলনাইয়া জয়পুর চৌধুরীর বাড়ীর আবদু ছাত্তারের পুত্র শহিদুল ইসলাম প্রকাশ জিন্নাত(৩৬) ও নারায়ানগঞ্জ রূপগঞ্জ এলাকার মোসলেম মোল্লার পুত্র মোহাম্মদ রফিক (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধেমাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner