
নিউজ ডেক্স : বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে এক প্রবাসীর ঘর থেকে মা-মেয়ে সহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তবে কারা, কিভাবে, কেন এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। পুলিশের অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রয়েছেন।

নিহতরা হলেন, প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। ঘটনার ব্যাপারে জানতে মোবাইল ফোনে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তিনি ফোন তুলেন নি।
ওসির বরাতে থানার ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে ওসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। সিভয়েস
Lohagaranews24 Your Trusted News Partner