
নিউজ ডেক্স : লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেঁচে থাকা একমাত্র ব্যক্তির শারীরিক অবস্থা উন্নতির দিকে।
চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। আহত সাইফুল (৩৫) বর্তমানে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বাংলানিউজ
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চুনতি ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়, আহতদের ১ জন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন মারা যান। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

Lohagaranews24 Your Trusted News Partner