
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সিগনাল কলোনি এলাকা থেকে বুধবার (১৭ অক্টোবর) ভোররাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পু্লশি। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ।
গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা (২২) ভোলা জেলার লালমোহন থানার বালুরচর এলাকার মোঃ জসিমের পুত্র।

সদীপ কুমার দাশ বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে সিগনাল কলোনি এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোহেল রানা একজন পেশাদার ছিনতাইকারী বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner