
নিউজ ডেক্স : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর এ ঘোষণা দেন।
এর আগে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যুবদল বিভাগীয় সাংগঠনিক টিমের পরামর্শে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কর্মীসভায় কমিটি বাতিলের সিদ্ধান্ত হয়েছিল।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক শীঘ্রই বিলুপ্তকৃত উপজেলা পৌরসভায় নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে দক্ষিণ জেলা যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Lohagaranews24 Your Trusted News Partner