
নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করার কথা জানায় র্যাব-৭।
গ্রেফতার বদিউল আলম (৫৮) মৃত আমীর আলীর ছেলে ও উখিয়ার বালুখালীর পানবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৭’র বাসিন্দা।

র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, উখিয়ার কুতুপালং এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক বদিউল আলমকে একটি দেশীয় অস্ত্রসহ (রামদা) গ্রেফতার করা হয়। বাকিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আইনানুগ ব্যবস্থার জন্য বদিউল আলমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner