
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার বাসিন্দা খায়রুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৫) কিডনী রোগে আক্রান্ত। প্রায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনী। তার জন্মদাতা মা নুরন্নিছা বেগম ছেলেকে একটি কিডনী দান করতে চান।
কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনী প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়েছে।
অনাগত সন্তানের জনক সাইফুল তাই সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : নুরুন্নিছা বেগম (মা) হিসাব নং- ২০৫০১৫৬০২০২৭৫৪৯০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, লোহাগাড়া শাখা, চট্টগ্রাম। বিকাশ : ০১৮১৩-৫৩৫৫০০

Lohagaranews24 Your Trusted News Partner