
নিউজ ডেক্স : রাজধানী পল্টনে কালভার্ট রোডের একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে যাওয়া দৃষ্টিপ্রতিবন্ধীকে মৃত ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি ম্যানহোলে পড়ে যান। রাত ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দৃষ্টিপ্রতিবন্ধীকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের রেজিস্টার খাতায় ওই ব্যক্তিকে ‘৪৫ বছরের অজ্ঞাত’ বলে উল্লেখ করা হয়েছে। তার পরনে লুঙ্গি ও সাদা গেঞ্জি ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner