
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীসহ সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর সকল মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের পবিত্র দিনে সকলের গৃহে প্রবাহিত হয় শান্তির অমীয় ধারা। সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ এবং জাতি গঠনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এবং সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কামনা করেন।

ড. নদভী ও নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই ক্লান্তিলগ্নে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে সবাই এগিয়ে আসি। বিত্তবানদের কাছে অনুরোধ আসুন সবাই সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেই গরিব দুঃখী ও অসহায় মানুষের প্রতি। সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে অসহায় মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সবাই নিরাপদে থাকুন, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন। সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।
Lohagaranews24 Your Trusted News Partner