
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারের জের ধরে আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-তানভির (২৪) ও হিমেল ঘোষ (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের নায়েক মো. আমির হোসেন জানান, ইউএসটিসিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় ইউএসটিসিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্যানার টাঙানো নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলেও জানান ওসি।
Lohagaranews24 Your Trusted News Partner