
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ জাহেদ কঠিন এক অজানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অনেক চিকিৎসা করেও কোন ভাবে ভাল হতে পারে নাই। বর্তমানে তাদের আর কিছু বাকি নাই যেটা দিয়ে চিকিৎসা করাতে পারে।এমতাবস্থায় তার পরিবার এলাকাবাসীসহ সবার সহযোগীতা কামনা করেছেন।
প্রবাসী আ. স. ম. দিদারুল আলম জয় এলাকার সামর্থ্যবানদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা সবাই মিলে দশ/বিশ টাকা করে দিলেও লক্ষ টাকা যোগাড় হতে সময় লাগবেনা। বিশেষ করে পুটিবিলার প্রবাসী ভাইদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আপনার সহযোগীতা সামান্য হলেও সেটা তাদের পরিবার কৃতজ্ঞ থাকবে। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন- ০১৮১৮৭৯৫২৪০ (রোগির বাবা) ০১৮৬৬৫৫৯৪৬৫ (বিকাশ পারসোনাল)

Lohagaranews24 Your Trusted News Partner