
এলনিউজ২৪ডটকম : আদালতের একটি সিদ্ধান্ত নিয়ে অনিচ্ছাকৃত ও ভুলবশত মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৭টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গত শুক্রবার চরম্বায় আয়োজিত একটি মাহফিলে সাতকানিয়া সহকারি জজ আদালতের সিদ্ধান্ত নিয়ে ভুলবশত মন্তব্য করেছি। যেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। তার জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে আইনজীবীদের কাছেও ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের ভুল আর হবে না বলে মন্তব্য করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সাংবাদিক সম্মেলনে চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Lohagaranews24 Your Trusted News Partner