
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার দরবেশহাট ফকির পাড়ায় পিতা কর্তৃক ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবদুল মাবুদকে খুঁজছে থানা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্র-পত্রিকায় এ ব্যাপারে সংবাদটি প্রচার হওয়ার পর এলাকায় তোলপাড়া সৃষ্টি হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানা প্রশাসনের দৃষ্টি গোচর হয়। আজ ৬ অক্টোবর লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) তাঁর অফিসিয়াল আইডিতে “জরুরী বিজ্ঞপ্তি” প্রচার করেছেন। তা হুবহু তুলে ধরা হলো-
“সম্প্রতি পিতা কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রচারিত হচ্ছে এবং শোনা যাচ্ছে। আমরা লোহাগাড়া থানা পুলিশ, সাতকানিয়া- লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পাষন্ড পিতা ধর্ষক আব্দুল মাবুদকে গ্রেফতার করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আসামী আব্দুল মাবুদকে যে কোন স্থানে পাওয়া গেলে সাথে সাথে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে স্থানীয় নেতৃবৃন্দরা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ধর্ষক পাষন্ড পিতা আব্দুল মাবুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাটি মর্মাহত এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিবেদক- মোঃ শাহজাহান পিপিএম (বার), অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, চট্টগ্রাম। মোবাইল ০১৭১৩-৩৭৩৬৫০”

Lohagaranews24 Your Trusted News Partner