ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ক্রেতার ছদ্মবেশে দুর্ধর্ষ চুরি

লোহাগাড়ায় ক্রেতার ছদ্মবেশে দুর্ধর্ষ চুরি

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত চোরদের ছবি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ক্রেতার ছদ্মবেশে একটি দোকানে দুর্ষর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজার এলাকার ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। চোরেরা মুহুর্তের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহমদ শফি জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় তিনজন অপরিচিত ব্যক্তি ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করে। তারা বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে আগ্রহ প্রকাশ করে। একপর্যায়ে তাদের একজন ফটোকপির কাজ করতে দিলে তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে চোরেরা দোকানের ক্যাশবক্স টেবিলের নিচে রাখা একটি ব্যাগ থেকে ব্যবসার মূলধন হিসেবে সংরক্ষিত নগদ ২ লাখ টাকা, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং বিক্রির জন্য রাখা আরও ৮টি মোবাইল সেট কৌশলে চুরি করে নিয়ে যায়। বিষয়টি টের পাওয়ার পরপরই আশপাশের এলাকায় তাদেরকে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। লাইব্রেরি ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসাও পরিচালনা করেন। চুরি হওয়া অর্থই ছিল তার ব্যবসার মূলধন। এ ঘটনায় তিনি বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!