Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মুদি দোকানিকে কুপিয়ে জখম

লোহাগাড়ায় মুদি দোকানিকে কুপিয়ে জখম

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নাজিম উদ্দিন (৩৭) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের চাকফিরানী ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজিম উদ্দিন একই এলাকার ফজল কবিরের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নাজিম উদ্দিন তার দোকানে বসা অবস্থায় ছিল। এ সময় ৬-৭ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার দোকানে হামলা করে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে নাজিম উদ্দিনের হাত ও পায়ে জখমপ্রাপ্ত হন। তবে তাকে কে বা কারা কেন কুপিয়েছে তার কোনো কারণ জানা যায়নি। পরে স্থানীয়রা আহত অবস্থায় দোকানি নাজিম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বড়হাতিয়ার আরেক ইউপি সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন জানান, তৌহিদ গ্রুপ নামে একদল পাহাড়ি সন্ত্রাসী এলাকায় অধিপত্য বিস্তার ও আতংক সৃষ্টি করতে প্রতিনিয়ত এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।

লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলাম জানান, দোকানিকে কুপিয়ে জখম করার ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!