ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের‎ যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের‎ যুবকের মৃত্যু

নিউজ ডেক্স: চট্টগ্রামের‎ রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী চার ভাইয়ের মৃত্যুর এক সপ্তাহ না পেরুতেই এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. জাহেদ রহমান বাকের (৩১) নামে  রাঙ্গুনিয়ার আরেক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ‎রবিবার (২৪ মে) বিকেল ৫টায় দেশটির আবহা অঞ্চলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

‎নিহত জাহেদ রহমান বাকের উপজেলার শিলক ইউনিয়নের ডঙের মুখ এলাকার শফি সওদাগর বাড়ির জাহাঙ্গীর আলমের বড় ছেলে।

‎নিহতের স্বজনরা জানান, পরিবারকে আর্থিক অভাব অনটন থেকে ফেরাতে প্রায় ৮-৯ বছর আগে বাবার হাত ধরে উম্মুক্ত কাজের অনুমতি (ফ্রি ভিসা) নিয়ে সৌদি আরবে পাড়ি জমান বাকের। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাবাও দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে বাকের ছিলেন সবার বড়।

‎ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। গতকাল রবিবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে আবহা অঞ্চলে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎বাকেরের আকস্মিক মৃত্যুতে গ্রামের বাড়ি শিলকের ডঙের মুখ এলাকায় পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম বড় সন্তানকে হারিয়ে তার বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। নির্বাক হয়ে পড়েছেন তার স্ত্রী। চার বছরের শিশুসন্তানটি এখনো বুঝতে পারছে না, তার বাবা আর কখনো ফিরে আসবেন না। প্রিয় সন্তান ও স্বামীকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

‎নিহত বাকেরের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!