
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক ফার্নিচারের দোকান থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম এলাকা থেকে এসব চোলাইমদ উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ প্রমুখ।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, পূজামন্ডপ পরিদর্শনে যাবার সময় স্থানীয়দের তথ্যে ভিত্তিতে ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ১২০ বোতল ভর্তি ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিতি টের পেয়ে দোকানদার পালিয়ে যায়। উদ্ধারকৃত চোলাইমদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner