Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে যুবককে কারাদন্ড

লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে যুবককে কারাদন্ড

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। দন্ডপ্রাপ্ত ইকবাল হোসেন উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের তেওয়ারিখিল এলাকার রফিকুল ইসলামের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদকসেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘিœত করার অপরাধে ইকবাল হোসেন নামে এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৩ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!