
লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকায় আল্লামা ফৌজুল কবির ফাউন্ডেশন চত্বরে বিভিন্ন এতিমখানার ছাত্রদের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ফজুলুল্লাহ (রহ.) আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইসমাঈল, উত্তর পানত্রিশা শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা র মহাপরিচালক মাওলানা হাফেজ সাবের আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, সাকিব মাহমুদ রুবেল, মাস্টার সালেহ আহমদ, মাস্টার সাকিব আজাদ ও মাস্টার সাকিব আহমদ।
বিতরণকালে এম. ইব্রাহিম কবির বলেন, কনকনে শীতের তীব্রতায় শীতার্ত জনগোষ্ঠীর অবস্থা দেখে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ধারাবাহিকভাবে এই বিতরণ কার্য অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner