
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রুমা আক্তার (৩৫) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
রুমা রাঙ্গুনিয়ার নতুন গ্রাম এলাকার কবির মেম্বারের বাড়ির মৃত জসিম উদ্দিনের মেয়ে। তিনি নগরের চান্দগাঁওয়ের রাস্তার মাথা এলাকার পেশকার কলোনির বাসিন্দা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে থেকে দালালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner