
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোহাগাড়াবাসীসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, লোহাগাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব সরওয়ার কোম্পানি।
তিনি জানান, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ মানে আনন্দের বন্যা, খুশির জোয়ার। প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালোবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।

সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ।
Lohagaranews24 Your Trusted News Partner