
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ মো. পারভেজ (২২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ কক্সবাজারের রামু থানার জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের মৃত দ্বীন মুহাম্মদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। সোমবার (১৩ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner