
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় অভিযান চালিয়ে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউনিয়নের তেওয়ারী হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে ব্যবসায়ী মো. বেলালকে ৫ হাজার টাকা, সালাহ উদ্দিনকে ২ হাজার টাকা, জাহাঙ্গীরকে ১ হাজার টাকা, আবদুল মান্নানকে ২ হাজার টাকা, মো. মিয়াকে ১০ হাজার টাকা, আবদুল হাকিমকে ২০ হাজার টাকা, শাহাদত হোসেনকে ১ হাজার টাকা, মো. হেলালকে ১ হাজার টাকা, মো. মোস্তাককে ৫ হাজার টাকা, মো. খোরশেদকে ১০ হাজার টাকা, আবুল হাশেমকে ২ হাজার টাকা, মাহাতির মোহাম্মদকে ৫ হাজার টাকা, মো. খোরশেদকে ৫০ হাজার টাকা ও মো. তফসিরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, ফুটপাত দখল করে দোকান স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এছাড়া তরমুজ, কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner