
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী বাঁশ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। দূর্ঘটনার পর পরই ট্রাক চালক ও সহকারী ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি টিম কয়েক ঘন্টা চেষ্টার পর ট্রাকটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner