
প্রবাস ডেক্স : সৌদি আরবে রেমিট্যান্স যোদ্ধা লোহাগাড়ার যুবক হাফেজ আসাদুজ্জামান রিয়াদের অপারেশনের জন্য লাল ভালোবাসা উপহার দিয়েছেন লোহাগাড়া প্রবাসী সমিতি- সৌদি আরবের যুগ্ম আহবায়ক, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী তারেক আজিজ চৌধুরী। বুধবার (২ জুন) নসকালে সৌদি আরবের মক্কা আল নূর হাসপাতালে এই লাল ভালোবাসা (রক্ত) উপহার দেন।
জানা যায়, লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সন্তান আলহাজ্ব আলীমুজ্জামান রিপনের ছোট ভাই হাফেজ আসাদুজ্জামান রিয়াদ কয়েক মাস আগে ব্রেনস্টোক করেন। বুধবার সৌদি আরবের হাসপাতালে তার অপারেশন করা হবে। অপারেশনে রক্তের প্রয়োজন। প্রবাসের কে কার খবর রাখে। সংবাদ পেয়ে তারেক আজিজ চৌধুরী রক্ত দেয়ার জন্য এগিয়ে আসেন।
আলহাজ্ব আলীমুজ্জামান রিপন জানান, তার ছোট ভাই হাফেজ আসাদুজ্জামান রিয়াদের অপারেশনের জন্য অনেক রক্তের প্রয়োজন ছিল। খবর পেয়ে তারেখ আজিজ চৌধুরী দিতে এগিয়ে আসেন। তার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া ছোট ভাইয়ের অপারেশন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Lohagaranews24 Your Trusted News Partner