
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নোহা গাড়িতে তল্লাশী চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আলীম মিয়া (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলীম মিয়া মুন্সিগঞ্জের লৌহজং থানার মাইছা মান্ডা এলাকার মনির আহমদের ছেলে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি নোহা গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner