
নিউজ ডেক্স : বাঁশখালীর চাম্বল বাজারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ তৈয়ব (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ তৈয়ব চাম্বল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মওলার পাড়া এলাকার মোহাম্মদ মফিজের ছেলে।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, চাম্বল বাজারে নির্মাণাধীন মান্নান সেন্টারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন মোহাম্মদ তৈয়ব। আহতাবস্থায় তাকে চাম্বলে অবস্থিত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে তার ময়নাতদন্ত ছাড়া দাফন করার জন্য আবেদন করা হলেও রাতে (রাত সাড়ে ৯টা) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার। দৈনিক আজাদী
Lohagaranews24 Your Trusted News Partner