
নিউজ ডেক্স : নগরীতে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রুবিনা, শাহানা বেগম এবং রিপা আকতার। শনিবার নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র বায়েজীদ জোনের এসি পরিত্রান তালুকদার বলেন, শনিবার খুলশী বিজিএমইএ ভবন এলাকা থেকে তরু চৌধুরী নামে এক নারী মহেন্দ্র গাড়িতে উঠে নগরীর একেখান গেইট এলাকার অভিমুখে রওনা হয়। পথে নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা তার কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পালিয়ে গেলেও এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রুবিনা এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিডি প্রতিদিন

Lohagaranews24 Your Trusted News Partner