
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় বাপের বাড়িতে খুরশিদা আক্তার (৪৮) নামে ৬ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে ইউনিয়নের নয়া পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আবদুন নবীর মেয়ে ও উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ার প্রবাসী আবদুর শুক্কুরের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত ছিলেন খুরশিদা আক্তার। সপ্তাহ খানেক আগে চিকিৎসার জন্য পদুয়ায় বাপের বাড়িতে আসেন। ঘটনারদিন পরিবারের সকলের অগোচরে ঘরের ছাদের বীমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে ঝুঁলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেনি কেউ।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল লিপিবদ্ধ করেন। কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner