
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর আশ্রয়ন প্রকল্প এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. নুরুল কাদের (৪৫)। তিনি ওই এলাকার মৃত আবদুল মোনাফের পুত্র।
পুলিশ জানায়, নুরুল কাদের মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুল হক জানান, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামী নুরুল কাদেরকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner