
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক ইব্রাহিম চৌধুরী বাবু।
তিনি জানান, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
তিনি আরো জানান, বৈশ্বিক মহামারির (কোভিড-১৯) সংকটময় পরিস্থিতির কারণে পৃথিবীর জন্যে জীবনকে এক স্থবিরতার দাঁড় করিয়েছে। তার মাঝেও আমরা সবাই হিংসা-বিদ্বেষ-অহংকার-ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হবো এবং আনন্দ ভাগাভাগি করে নেবো। আমাদের আশপাশে যারা অসহায়-দরিদ্র আছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই।

তিনি আরো জানান, আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন । ঈদুল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির মেলবন্ধন। মহান আল্লাহ তালার দরবারে এই প্রার্থনা।
Lohagaranews24 Your Trusted News Partner