
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ মে) হাসপাতালের প্রতিষ্টাতা সমাজকর্মী আরমান বাবু রোমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের ছুটিতে করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে যাবার প্রত্যয় করেছেন।
তিনি আরো জানান, করোনার শুরু থেকে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল সবধরণের রোগীদের সেবা দিয়ে আসছে। ঈদের ছুটিতেও তা অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা মেনে সকলে নিরাপদে বাড়িতে থাকুন। আর কোন প্রকার অসুস্থতাবোধ করলে চিকিৎসাসেবা নিতে হাসপাতালে চলে আসুন। হাসপাতালের চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছিল, আছে ও থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner