
_______ফিরোজা সামাদ _______
তুমি এসেছিলে রক্তের সূচনায়
তুমি এসেছিলে মায়ের সম্ভ্রমের শুভ্রতায়
তুমি এসেছিলে অখণ্ড এক মমতায়
তাই তো তুমি ফিরে আসবে শুনে
পথের দুপাশে অজস্র ফুলের সমাহার !
চারিদিকে পাখির কূজন
প্রজাপতি মেলেছে তার রঙিন ডানা
ফুলের বুকে মধু চয়ন করে
অলি ঘুমায় নির্বিঘ্নে !
বাতাসে ফুলেরা সুগন্ধি ছড়ায়
চাঁদ পুলকিত হয়ে জোছনা সিক্ত করে
নদীর দু’কুল প্লাবিত করে বইছে জোয়ার
আজ দখিনা দুয়ার খোলা
রাতের আকাশ সেজেছে তারায় তারায়
তুমি ফিরে আসো অনাদিকাল
হে মহান স্বাধীনতা দিবস !

হে স্বাধীনতা দিবস !
বাংলার অাকাশে অাজো
দুর্যোগের ঘনোঘটা ?
অদৃশ্য শকুনের দল মুখোশের অাড়ালে
খুবলে খুবলে খেতে চায় তোমাকে
প্রতিশোধ নিতে ওরা অাজো চালাচ্ছে
সেই অাদিম নারকীয় উৎসব
নারীর নারীত্ব হরণ !
মাদক দিয়ে প্রজন্মকে করছে দিশেহারা,
করছে বিপথগামী !
কাণ্ডারী শেখাচ্ছে স্বাধীনতার বিকৃত ইতিহাস
স্বাধীনতা ওরা করতে চায় তোমার অবিনাশ!
Lohagaranews24 Your Trusted News Partner