
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক কৃষকের ফ্রিজিয়ান জাতের ২টি গাভি চুরি হয়েছে। রোববার (১৫ মার্চ) ভোররাতে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া গাভি ২টির মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সাদ আলী।
তিনি জানান, রাতে বাড়ি সন্নিহিত গোয়ালঘরে গাভি ২টি রেখে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে ভোররাতে চোরেরা গাভি ২টি নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, গরু চুরি ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।
Lohagaranews24 Your Trusted News Partner