
লোহাগাড়ায় কনফিডেন্স সিমেন্ট লিঃ’র রিটেইলার সম্মেলন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর সোমবার দুপুরে লোহাগাড়া সদরের এক কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিঃ’র মহা ব্যবস্থাপক এবিএম ইফতেকার আলম ছিদ্দিকী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ব্যবস্থাপক (সেলস এন্ড মার্কেটিং) সাইফুল ইসলাম, ব্রান্ড ডিপার্টমেন্টের হেড মিরাজুর রহমান, আলম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী নুরুল আলম, জসিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ মঈনুদ্দিন ও এম এইচ ষ্ট্রীল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিঃ’র সিনিয়র এক্সিকিউটিভ আবুল আজম চৌধুরী।

প্রধান অতিথি এবিএম ইফতেকার আলম ছিদ্দিকী বলেন, কনফিডেন্স সিমেন্ট পণ্যের গুণগত মান, বাজারজাতকরণ ও দক্ষ ব্যবস্থাপনায় বর্তমানে এক নং নম্বর ব্রান্ড হিসেবে অবস্থান করছে। তিনি ব্যবসায়ীদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিঃ’র এক্সিকিউটিভ মোরশেদুল আলম ও সাহেদুল ইসলামসহ লোহাগাড়া, সাতকানিয়া ও বান্দরবান এলাকার রিটেইলারবৃন্দ। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner