
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় টিনের ছাউনী কেটে দোকানে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। আজ ২৩ অক্টোবর বুধবার ভোররাতে আমিরাবাদ স্কুল রোডের আরফাত ষ্টোর নামে এক মুদি দোকানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানদার মুহাম্মদ আরফাত জানান, গত মঙ্গলবার রাত ১১ টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাতের যে কোন সময় চোরেরা টিনের ছাউনী কেটে দোকানে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। সকালে দোকান খুলে টিনের ছাউনী কাটা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত দোকানদার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner