
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।
শনিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।
Lohagaranews24 Your Trusted News Partner