
নিউজ ডেক্স : ব্যাপক আলোচনা-সমালোচনা মুখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি প্লটের আবেদন প্রত্যাহার চেয়ে আজ আবারও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বরাবার আবেদন করেছেন।

আবেদনে রুমিন ফারহানা লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
Lohagaranews24 Your Trusted News Partner