
ফাইল ছবি
নিউজ ডেক্স : ‘ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ শীর্ষক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় বুধবার রাত ১টার দিকে দেশে ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০০ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
Lohagaranews24 Your Trusted News Partner